নর্থ বেঙ্গল সুগার মিলে মাড়াই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত নর্থ বেঙ্গল সুগার মিলসে চলতি ২০১৫-১৬ মৌসুমের আখমাড়াই শেষ হয়েছে। কিন্তু এবার অতিবৃষ্টির কারণে আখের ফলনে বিপর্যয় দেখা দেওয়ায় মাড়াই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চিনিকল সূত্রমতে, ২ লাখ ৪০ হাজার মেট্রিক টন আখমাড়াইয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে মাড়াই হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৭৫০ মেট্রিক টন। এতে চিনি উৎপাদিত হয়েছে ১০ হাজার ৭০০ মেট্রিক টন। মিলের এমডি এম এ আজিজ জানান, এবার চাষিরা তাঁদের উৎপাদিত প্রায় সব আখ সরবরাহ করলেও লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। কারণ অতিরিক্ত বৃষ্টিপাতে এবার আখের ফলনে বিপর্যয় হয়েছে।