নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান এম এ হাসেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ হাসেম। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্ট ও নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের আজীবন সদস্য।এম এ হাসেম এর আগে ২০০৪-০৫ মেয়াদে ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই ফাউন্ডেশন ১৯৯২ সালে দেশের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে।এম এ হাসেম দেশের বিশিষ্ট শিল্পপতি। তিনি পারটেক্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান। বিজ্ঞপ্তি।