নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বিদেশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আন্তর্জাতিক সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। এনএসইউ ইন্টারন্যাশনাল অফিস আয়োজিত প্রথম আন্তর্জাতিক সন্ধ্যায় অংশ নেন নেপাল, জাপান, কোরিয়া, ইতালি, নাইজেরিয়া, চীন, ইরান, ক্যামেরুন, ইউএসএ, ইথিওপিয়া, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত শিক্ষাসচিব মো. হেলাল উদ্দিন, এনএসইউ চেয়ারম্যান বেনজীর আহমেদ ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি।