নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) গ্রীষ্মকালীন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন বিভাগের দুই হাজারের বেশি নতুন শিক্ষার্থীকে বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য আমিন ইউ সরকার। ঢাকা সিটি করপোরেশনের (উত্তর) নবনির্বাচিত মেয়র আনিসুল হক এতে প্রধান অতিথি ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি শেখ কবির হোসেন, এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ বিশেষ অতিথি এবং ট্রাস্টি সদস্য ইয়াসমিন কামাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।