নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) শিক্ষার্থীদের নবীনবরণ গতকাল রোববার রাজধানীর বসুন্ধরায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১৪টি বিভাগের ১২ শতাধিক নতুন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এম এ কাসেম। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর গৌর গোবিন্দ গোস্বামী। সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ হাসেম ও রেহানা রহমান। বিজ্ঞপ্তি।