নর্থ সাউথ ও ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আমিন সরকার এবং ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের এফিলিয়েটেড অধ্যাপক আনোয়ার হক নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ কাসেম। বিশেষ অতিথি ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার। সভাপতিত্ব করেন স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক জি ইউ আহসান। বিজ্ঞপ্তি।