নর্থ সাউথ ফাউন্ডেশনের এন্ডাউমেন্ট কমিটি বেনজীর আহমেদ নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নর্থ সাউথ ফাউন্ডেশনের আজীবন প্রতিষ্ঠাতা সদস্য বেনজীর আহমেদ ১৯ জুন অনুষ্ঠিত ২৩তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফাউন্ডেশনের এন্ডাউমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কমিটির ভাইস চেয়ারম্যান ও ট্রেজারার নির্বাচিত হয়েছেন যথাক্রমে সৈয়দ এ আহাদ ও ইয়াসমিন কামাল। বেনজীর আহমেদ এর আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) বোর্ড অব গভর্নর ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হিসেবে দুই দফায় দায়িত্ব পালন করেন। তিনি রেমন্ড গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০০১ সালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্ব পালন করেন। রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য সরকার বেনজীর আহমেদকে বেশ কয়েকবার বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের (সিআইপি) মর্যাদায় ভূষিত করে। বিজ্ঞপ্তি।