নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিভিল ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে সম্প্রতি এনএসইউ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সিভিল ফেস্ট ২০১৫’। দেশের ১৪টি প্রকৌশল প্রতিষ্ঠান এতে অংশ নেয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামীর সভাপতিত্বে বক্তব্য দেন সম্মানিত অতিথি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম, ট্রাস্টি বোর্ডের সদস্য এম এ হাসেম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আইনুন নিশাত প্রমুখ। বিজ্ঞপ্তি।