নর্থ সাউথে কর্মকর্তাদের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম এ কাশেম কর্মশালার উদ্বোধন করেন।
শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ সাবের। কর্মশালায় ৪৭ জন কর্মকর্তা অংশ নেন। বিজ্ঞপ্তি।