নর্দান ইউনিভার্সিটিকে ডিজিটালাইজেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুগোপযোগী এবং আধুনিক উচ্চশিক্ষা নিশ্চিত করতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশকে ডিজিটালাইজেশন করা হয়েছে। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান। তিনি বলেন, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ডিজিটালাইজেশন প্রশংসার দাবিদার। সমাপনী অনুষ্ঠান ও সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি-বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী এম কায়কোবাদ, কম্পিউটার বিশেষজ্ঞ মোস্তফা জব্বার ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ। বিজ্ঞপ্তি।