প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দান ইউনিভার্সিটিতে গতকাল শনিবার প্রতিষ্ঠিত হয়েছে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)। বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া, পরিবেশগত মানের ধারাবাহিকতা এবং উন্নয়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আওতায় নর্দান বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হবে আইকিউএসি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মঞ্জুরি কমিশনের আইকিউএসির বিভাগীয় প্রধান মেসবাহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অপারেশন অফিসার মোখলেসুর রহমান এবং আইকিউএসির বিশেষজ্ঞ সঞ্জয় কুমার অধিকারী। সম্মানিত অতিথি ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এ ডব্লিউ এম আবদুল হক। বিজ্ঞপ্তি