নর্দান ইউনিভার্সিটিতে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে গত সোমবার ‘ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানবিষয়ক’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ফার্মাসিউটিক্যালস বিভাগের কান্ট্রি হেড রিয়াদ মামুন প্রধানী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আনোয়ারুল করীম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার রাশিদুল ইসলাম, উন্নয়ন ও আন্তর্জাতিকবিষয়ক পরিচালক লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী ও ফার্মেসি বিভাগের হেড প্রফেসর মো. হারুন-অর-রশিদ। বিজ্ঞপ্তি