নর্দান তসরিফা গ্রুপকে ক্রাউন সিমেন্ট সরবরাহের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এমআই সিমেন্ট ফ্যাক্টরি লি. (ক্রাউন সিমেন্ট) নর্দান তসরিফা গ্রুপের বিভিন্ন প্রকল্পে সিমেন্ট সরবরাহের জন্য গত সোমবার চুক্তি করেছে। ঢাকার গুলশানে ক্রাউন সিমেন্ট গ্রুপের করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ক্রাউন সিমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং নর্দান তসরিফা গ্রুপের পরিচালক ও নর্দান করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম হাসান চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি