নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্সের সিইও আবদুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নর্দার্ন জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সম্প্রতি যোগদান করেছেন আবদুল হক। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের ফেলো মেম্বার আবদুল হক মার্কেন্টাইল ইনস্যুরেন্সের সিইও, ফেডারেল ইনস্যুরেন্সের ডিএমডি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ১৭ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের সদস্য। বিজ্ঞপ্তি