না.গঞ্জে পোশাক শ্রমিকদের জন্য খাদ্যশক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রপ্তানিমুখী নিট পোশাক কারখানা অবন্তী কালার টেক্স লিমিটেড এখন থেকে কারখানার শ্রমিকদের প্রতি মাসে ডিম, দুধ, সবজি ও মাংস সরবরাহ করবে।
ক্যালরি কনট্রিবিউশন বা খাদ্যশক্তিতে অবদান কর্মসূচির আওতায় ইতিমধ্যে কারখানার সাড়ে ছয় হাজার শ্রমিকের প্রত্যেককে এক ডজন করে ডিম দেওয়া হয়েছে।
এই কার্যক্রমের অনাড়ম্বর সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিট পোশাক শিল্প মালিক সমিতির (বিকেএমইএ) প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, দ্বিতীয় সহসভাপতি ও অবন্তী কালারের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানি, ক্রোনি গ্রুপের চেয়ারপারসন নীলা হোসনে আরা, প্রমুখ।
এ কর্মসূচি বাস্তবায়নে কারখানা কর্তৃপক্ষ প্রতিবছর এক কোটি টাকা প্রদান করবে।