না.গঞ্জে বিকেএমইএর ভবন নির্মাণকাজের দরপত্র উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নারায়ণগঞ্জ কার্যালয়ে বিকেএমইএর প্রধান কার্যালয় ভবন নির্মাণের জন্য দাখিলকৃত দরপত্রগুলো সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।বিকেএমইএর পরিচালক ও ভবন নির্মাণ কমিটির সদস্য আবু জাফর আহমেদ দরপত্রগুলো উন্মোচন করেন। এ সময় বিকেএমইএর সভাপতি মো. ফজলুল হক, সহসভাপতি (অর্থ) এম এ রহমান ও পরিচালক ফজলে শামীম এহসান উপস্থিত ছিলেন।উল্লেখ্য, নিট শিল্পের উত্পত্তি ও বিকাশ মূলত নারায়ণগঞ্জ থেকে হওয়ায় বিকেএমইএর বর্তমান নেতারা নারায়ণগঞ্জের চাষাঢ়ায় নবাব সলিমুল্লাহ রোডে বিকেএমইএর প্রধান কার্যালয় নির্মাণের জন্য কাজ করে আসছে। বিজ্ঞপ্তি।