নাইসিল ঘামাচি পাউডার বাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের গ্রাহকদের জন্য নাইসিল ঘামাচি পাউডার বিপণন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে এই বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়।এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাইসিল ঘামাচি পাউডারের রপ্তানি ও প্রাতিষ্ঠানিক বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক ভিপিন পুরোহিত, বাংলাদেশে নাইসিলের পরিবেশনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন, মহাব্যবস্থাপক জাহিদ হুসাইন, কান্ট্রি ম্যানেজার গোলাম মোর্শেদ এবং বিটপি অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী। ভোক্তা পর্যায়ে ১৫০ গ্রাম নাইসিল ঘামাচি পাউডারের পেট বোতলের দাম পড়বে ৯৯ টাকা।