নাগরিক অংশগ্রহণে জেলা বাজেট প্রণয়নের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এবং সাধারণ নাগরিকদের অংশগ্রহণের ভিত্তিতে জেলা বাজেট প্রণয়ন করা প্রয়োজন।‘বাংলাদেশের প্রথম জেলা বাজেট ও আসন্ন বাজেট অধিবেশন: বিকেন্দ্রীকৃত বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব দাবি উঠে আসে। গণতান্ত্রিক বাজেট আন্দোলনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ ও অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক প্রতিমা পাল মজুমদার, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আবদুল মজিদ প্রমুখ। মূল প্রবন্ধ পাঠ করেন মনোয়ার মোস্তফা।