নাগেশ্বরীতে আয়কর বিভাগের তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন করদাতার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে নাগেশ্বরীতে দুই দিনব্যাপী এক স্পট অ্যাসেসমেন্ট (তাৎক্ষণিক মূল্যায়ন) ও করদাতা শনাক্তকরণ সংখ্যা প্রদান কর্মসূচি গতকাল সোমবার শুরু হয়েছে।নাগেশ্বরী বণিক সমিতি ও আয়কর বিভাগ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে বণিক সমিতি কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সমিতির সভাপতি নুরুন্নবী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার স্বপন কুমার রায়, উপকর কমিশনার মতিয়ার রহমান, কুড়িগ্রামের উপকর কমিশনার জে এস আছাব আলী, বণিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জিন্নু, জেলা আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নজির হোসেন ব্যাপারি প্রমুখ।