নাঙ্গলকোটে এনসিসি ব্যাংকের শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার নাঙ্গলকোটে এনসিসি ব্যাংকের ১০২তম শাখা চালু হয়েছে। সম্প্রতি এ শাখার কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা আবু ইউসুফ, নাঙ্গলকোট বাজার পরিচালনা কমিটির সভাপতি নূরুল আফছার, রাজনৈতিক ও সমাজকর্মী হুমায়ুন কবির প্রমুখ। বিজ্ঞপ্তি।