নাটোরে উত্তরা ব্যাংকের বিনা জামানতে কৃষিঋণ বিতরণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে উত্তরা ব্যাংক বিনা জামানতে কৃষিঋণ বিতরণ শুরু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শামসুদ্দিন আহাম্মদ গত শনিবার এই ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। শামসুদ্দিন আহাম্মদ নাটোর, বনপাড়া ও পুঠিয়ার ৪৩ জন কৃষকের হাতে ১৩ লাখ ২১ হাজার টাকার পে-অর্ডার তুলে দেন।অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক সেলিম নজরুল হক ও আঞ্চলিক প্রধান হাসান মাহমুদ নাটোর শাখার ব্যবস্থাপক খালেদ বাসার উপস্থিত ছিলেন। শামসুদ্দিন আহাম্মদ বলেন, বেসরকারি ব্যাংক হিসেবে উত্তরা ব্যাংক ১০ টাকায় সঞ্চয় হিসাব খোলার সুযোগ দিতে বাধ্য না হলেও দেশের সাধারণ কৃষকদের কথা বিবেচনা করে সেই ব্যবস্থা করেছে। এই হিসাবের আওতায় কৃষকদের শস্য উৎপাদনের জন্য জামানত ছাড়াই ঋণ দেওয়া শুরু হলো। ফসল উৎপাদনের পর তাঁরা এই টাকা পরিশোধ করবেন বলে শামসুদ্দিন আহাম্মদ আশা করেন।