প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় শেভরন বিবিয়ানা গ্যাস প্লান্টের কাছে নাদামপুর উচ্চবিদ্যালয়ের একটি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সম্প্রতি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশে শেভরন এশিয়া প্যাসিফিক এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশনের প্রেসিডেন্ট মেলোডি মেয়ার। ভবনটি নির্মাণের ৬৮ শতাংশ খরচ বহন করবে শেভরন। বাকি খরচ দেবে প্রথম সারির আটটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে বক্তব্য দেন শেভরন দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ব্র্যাড মিডলটন, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লায়ন, এক্সটারনাল অ্যাফেয়ার্স ডিরেক্টর নাসের আহমেদ, সাংসদ আবদুল মুনিম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।