নাদিয়া ফার্নিচারে ওয়েডিং ফেস্টিভ্যাল, ১৫ শতাংশ ছাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত আসি আসি করছে। কিছুদিনের মাঝেই চারদিকে পড়ে যাবে বিয়ে-শাদির ধুম। দু’জন মিলে হবে ছোট্ট নতুন এক সুখের সংসার। নতুন সংসারে কেউ পুরোনো ফার্নিচার চায় না। চায় নতুন সংসার নতুন ফার্নিচারে সাজাতে, ভরে তুলতে হাসি আর আনন্দে। সেই আনন্দের মুহূর্তগুলোর অংশীদার হতে নাদিয়া ফার্নিচার লিমিটেডের এবারের আয়োজন ওয়েডিং ফেস্টিভ্যাল।

সবার কথা মাথায় রেখে মন কাড়া আধুনিক ডিজাইনের আকর্ষণীয় ফার্নিচার দিয়ে ঘর সাজানোর সুযোগ করে দিতে নাদিয়া শুরু করেছে ওয়েডিং ফেস্টিভ্যাল। এই উপলক্ষে দেশের সব শো’রুমে সব ফার্নিচারের ওপর দেওয়া হয়েছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। অফার চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত নাদিয়া ফার্নিচার লিমিটেডের বর্তমানে সারা দেশে শো রুম ২৬টি। রাজধানী ঢাকায় ৯টি। ঘর সাজানো অথবা প্রয়োজনীয় যেমন ফার্নিচারই আপনার চাই না কেন এসব শো’রুমে সবই পাবেন। পাশাপাশি আছে কিচেন কেবিনেট, ইন্টেরিয়র সলিউশন আর অফিস ফার্নিচারের বিশাল সম্ভার।

বিস্তারিত জানতে ঢু মারতে পারেন নাদিয়া ফার্নিচার লিমিটেডের অফিশিয়াল ফেসবুক পেজে https://www.facebook.com/nadiafurniture/ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।