নাদিয়ার ওয়েডিং ফেস্টিভ্যালে ছাড় ১০-১৫ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ব্যস্ত জীবনে পরিপাটি ও সাজানো গুছানো একটি ঘর প্রতিটা মানুষের কাম্য। বারবার কেনা কষ্টসাধ্য তাই ঘরের আসবাবপত্র সবাই অনেক চিন্তা করে এবং সময়ের সঙ্গে মিল রেখেই কেনেন। আর নতুন সংসার শুরু করার আগে যাচাই-বাছাইয়ের সঙ্গে হিসাব-নিকাশও কম থাকে না। তাই পছন্দসই ডিজাইনের আসবাবপত্র দিয়ে সাশ্রয়ী মূল্যে নতুন ঘর সাজানোর সুযোগ দিতে নাদিয়া ফার্নিচারে শুরু হয়েছে ওয়েডিং ফেস্টিভ্যাল। ওয়েডিং ফেস্টিভ্যাল উপলক্ষে সকল শোরুমে সব ফার্নিচারের ওপর দেওয়া হয়েছে ১০-১৫ শতাংশ পর্যন্ত ছাড়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

১৯৯১ সালে যাত্রা শুরু হয় নাদিয়া ফার্নিচারের। সারা দেশে শো-রুম আছে ২০ টি। এর মধ্যে ঢাকায় আটটি এবং ঢাকার বাইরে ১২ টি। শোরুমে বড় ফার্নিচারের পাশাপাশি ছোট ফার্নিচারও পাওয়া যায়। শখের হোক আর প্রয়োজনীয়, সব রকম আসবাবপত্র আছে সব শোরুমে। ঘর সাজানোর সব জিনিসপত্র, ড্রয়িং রুমের টেবিল, ডাইনিং টেবিল-চেয়ার সেট, টি-টেবিল, কম্পিউটার টেবিল, রকিং চেয়ার, অফিস ফার্নিচারসহ সব ফার্নিচারের ওপর পাওয়া যাবে ছাড়। ১ নভেম্বর থেকে শুরু হয়ে ছাড় চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
বিস্তারিত পাওয়া যাবে নাদিয়ার ফেসবুক লিংকে <http://bit.ly/2fc7lZp>।