নানা আয়োজনে কুমিল্লায় নগর খাদ্য উৎপাদন দিবস পালন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লায় গত মঙ্গলবার নগর খাদ্য উৎপাদন দিবস ২০১২ পালিত হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের নগর অংশীদারের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের উদ্যোগে দিবসটি পালিত হয়। মেলায় ১৪টি স্টল নগরে খাদ্য উৎপাদনের বিভিন্ন উপযোগী পদ্ধতি প্রদর্শন করে। এর মধ্যে নগরের তিনজন সেরা খাদ্য উৎপাদনকারীকে পুরস্কার ও সনদ দেওয়া হয়।কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র আহমেদ শোয়েব সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ জহিরুল ইসলাম, বেসরকারি উন্নয়ন সংস্থা পেইজ কুমিল্লার নির্বাহী পরিচালক লোকমান হাকিম, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক আহ্বায়ক বদরুল হুদা ও ওয়ার্ড কাউন্সিলর মোসলেম উদ্দিন।