নান্দাইলে এনসিসি ব্যাংকের কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রথম দিন থেকেই অনলাইন সুবিধা নিয়ে ময়মনসিংহের নান্দাইলে এনসিসি ব্যাংকের ১০৩তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক খায়রুল আলম চাকলাদার। অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম ওয়াহিদুর রহমান, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওহিদুল ইসলাম, পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।