নান্দাইলে এবারের ঈদের বাজারে ব্যাপক ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল পৌর শহরের ছোট-বড় দোকান ও বিপণিবিতানগুলোতে প্রতিদিনই ক্রেতাদের বেজায় ভিড় লক্ষ করা যাচ্ছে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশাল মার্কেট ও রওশন ইসহাক প্লাজাসহ পোশাক, কাপড়, জুতা ও প্রসাধনীর দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের সমাগম ঘটছে।এবারে জামদানি, কাতান ও তাঁতের শাড়ি নারী ক্রেতারা বেশি কিনছেন। নিউ জননী বস্ত্রালয়ের বিকাশ চন্দ্র সাহা জানান, টাঙ্গাইলের শাড়ি, জর্জেট ও কারুকাজ করা শাড়িগুলো ক্রেতারা বেশি কিনছেন।এবারও জুতা ও প্রসাধনীর দোকানগুলোতে ভিড় আছে। স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় জুয়েলারি দোকানগুলোতে ভিড় তেমন নেই। তবে মিঠুন পাল নামের একজন কারিগর জানান, স্বর্ণের প্রলেপ দেওয়া রুপার গয়নার প্রতি গ্রাহকদের উৎসাহ দেখা যাচ্ছে। অর্থাৎ কৃত্রিম গয়নার দোকানগুলোতেও ভিড় দেখা যাচ্ছে।এবার বেচাবিক্রি ভালো হচ্ছে বলে জানান পৌর শহরের মাহবুব পোশাক ঘরের রুবেল ও জননী বস্ত্রালয়ের বিরাজ সাহাসহ অন্য বিক্রেতারা।এদিকে ঈদের বাজারের নিরাপত্তায় শহরে পুলিশি টহলের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানালেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম।