প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও বিজ্ঞাপনী সংস্থা মাইন্ডট্রি লিমিটেডের মধ্যে চুক্তি হয়েছে। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের করপোরেট অফিসে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। চুক্তি স্বাক্ষরের ফলে দুই বছর নাভানা ইঞ্জিনিয়ারিং লিমিটেডে সব ধরনের ব্র্যান্ড কমিউনিকেশন, বিজ্ঞাপন, ডিজিটাল মিডিয়া ও মিডিয়া বায়িংয়ের কাজ করবে মাইন্ডট্রি লিমিটেড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নাভানা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার আতিউর রহমান, চিফ মার্কেটিং অফিসার ও প্রজেক্ট কো-অর্ডিনেটর শুভাশীষ ভৌমিক, ওয়াটার পাম্প ডিভিশন ইনচার্জ ওয়াহিদুল ইসলাম। মাইন্ডট্রির পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ইকবাল আল মাহমুদ, এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজা টুম্পা এবং ক্রিয়েটিভ ডিরেক্টর শারমিন সুলতানা। বিজ্ঞপ্তি