নাভানা ও আইপিডিসির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড নির্ধারিত মডেলের ব্র্যান্ড নিউ টয়োটা কারগুলোতে অটো লোনে বিশেষ অফার দিতে নাভানা লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ডিএমডি এ এফ এম বরকতউল্লাহ, নাভানা লিমিটেডের হেড অব অপারেশন হামদুর রহমান সায়মন। চুক্তির ফলে অটো লোন গ্রাহকেরা চারটি নির্ধারিত মডেলের ব্র্যান্ড নিউ টয়োটা গাড়িতে উপভোগ করতে পারবেন ৫০ হাজার টাকার বিশেষ মূল্যছাড়। গ্রাহকেরা ০% ইন্টারেস্টে পাবেন শতভাগ অর্থায়নের সুযোগ এবং আকর্ষণীয় হারের ইন্টারেস্টে ৭২ মাস পর্যন্ত পছন্দমতো ইএমআই সুবিধা। বিজ্ঞপ্তি