নাভানা পেট্রোলিয়ামের নতুন বিক্রয় কার্যক্রম এখন চলছে
নাভানা পেট্রোলিয়াম লিমিটেড সম্প্রতি দেশব্যাপী ডিজেল ইঞ্জিন অয়েল ‘ডেলো দ্বিগুণ শক্তি’র সঙ্গে বিনা মূল্যে ছাতা প্রদানের কার্যক্রম শুরু করেছে। যা আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে।এই কার্যক্রমের আওতায় শুধু ২০ লিটার পেইল অথবা এক কার্টন ডেলো কেনার বিপরীতে যেকোনো ক্রেতাকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে একটি ডেলো ব্র্যান্ডেড ছাতা। রাজধানীর গুলশানে নাভানা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান কার্যালয়ে এই বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল। এ সময় নাভানা গ্রুপের পরিচালক শাহেদুল ইসলাম, নাভানা পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক ফায়সুল আহমেদ চৌধুরী ও বিক্রয় ব্যবস্থাপক আমির এইচ খান উপস্থিত ছিলেন।বিশ্বের শীর্ষস্থানীয় পেট্রোলিয়াম কোম্পানি শেভরনের ক্যালটেক্স ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাংলাদেশে বাজারজাতকরণ কার্যক্রমের অংশ হিসেবে নাভানা পেট্রোলিয়াম লিমিটেড এই কার্যক্রম শুরু করেছে। বিজ্ঞপ্তি।