নাভানা ফার্মাসিউটিক্যালসের র্যাফল ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাভানা ফার্মাসিউটিক্যালসের চিকিৎসা সাময়িকী আইজি হেলথ বুলেটিন-এর তৃতীয় সংখ্যার র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির নিজস্ব সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত র্যাফল ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান এম এ বাশার ও মিটফোর্ড হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের প্রধান স্বপন চন্দ্র ধর। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাভানা ফার্মাসিউটিক্যালসের কর্মকর্তা এস এম ইমতিয়াজুর রহমান। বিজ্ঞপ্তি।