নাভানা ব্যাটারিজের বার্ষিক পরিবেশক ও বিক্রয় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাভানা ব্যাটারিজ লিমিটেড ফোর্স টেন-এর বার্ষিক পরিবেশক ও বিক্রয় সম্মেলন-২০১০ সম্প্রতি যমুনা রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নাভানা লিমিটেডের অপারেটিভ ডিরেক্টর জে এ নাসের, নাভানা গ্রুপের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) আসাদুল ইসলাম, নাভানা রিনিউয়েবল এনার্জির মহাব্যবস্থাপক এম এ ওয়াহাব, নাভানা গ্রুপের বিক্রয় ও বিপণন মহাব্যবস্থাপক মাহাবুব আহমেদ ও সাপ্লাই চেইন মহাব্যবস্থাপক মিজানুর রহমান এবং নাভানা ব্যাটারিজ লিমিটেডের বিক্রয় প্রধান জহুরুলসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।এ ছাড়া সম্মেলনে কোম্পানির সারা দেশের অনুমোদিত ডিলাররা যোগ দেন। বিজ্ঞপ্তি।