নাভানা সিএনজির লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১১ সালের ৩০ মার্চ সময়ের জন্য ১৮ শতাংশ নগদ ও ১৪ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় ঢাকার বারিধারায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৬ দশমিক ৯১ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৭ দশমিক ১৫ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৮ দশমিক ২৬ টাকা।