নাভানা সিএনজির লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাভানা সিএনজি লিমিটেডের পরিচালনা পর্ষদ গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে আরও বলা হয়, নাভানা সিএনজি লিমিটেডের লভ্যাংশ ঘোষণাসংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ৮ আগস্ট।নাভানা সিএনজি আরও জানিয়েছে, গত ৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ছিল (ইপিএস) ৫.০৯ টাকা, শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য ২৭.৩২ টাকা এবং শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ৫.৩২ টাকা।