নাভানার নতুন বিক্রয় কার্যক্রম হ্যাভোলিনের সঙ্গে মোটরবাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাভানা পেট্রোলিয়াম লিমিটেড ‘হ্যাভোলিন সুপার ফোর-টি-এর টাকায় মোটরবাইক’ শীর্ষক দেশব্যাপী একটি বিক্রয় কার্যক্রম শুরু করেছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।এই কার্যক্রমের আওতায় দেশের যেকোনো প্রান্তের ক্রেতারা মোটরবাইক ইঞ্জিন অয়েল ‘হ্যাভোলিন সুপার ফোর-টি’ কিনলেই পাচ্ছেন একটি স্ক্র্যাচ কার্ড। আর কার্ডটি ঘষলেই থাকছে মোটরবাইক, মোবাইল ফোনসেট, হেলমেট, টি-শার্ট, হ্যান্ড টাওয়াল, চাবির রিং বা নগদ মূল্যছাড়সহ যেকোনো একটি নিশ্চিত উপহার। তবে তা কেবল এক লিটার ক্যানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।রাজধানীর গুলশানে নাভানা পেট্রোলিয়াম লিমিটেডের প্রধান কার্যালয়ে সম্প্রতি এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এটির উদ্বোধন করেন নাভানা গ্রুপের চেয়ারম্যান শফিউল ইসলাম কামাল। এ সময় নাভানা গ্রুপের পরিচালক শাহেদুল ইসলাম, নাভানা পেট্রোলিয়ামের পরিচালক ফায়সুল আহমেদ চৌধুরী, বিক্রয় ব্যবস্থাপক আমির এইচ খান ও মার্কেটিং টিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আন্তর্জাতিক পেট্রোলিয়াম কোম্পানি শেভরনের ক্যালটেক্স ব্র্যান্ডের বিভিন্ন পণ্য বাংলাদেশে বাজারজাতকরণের অংশ হিসেবে নাভানা পেট্রোলিয়াম এই কার্যক্রম হাতে নেয়। বিজ্ঞপ্তি।