নারায়ণগঞ্জে এসবিএসি ব্যাংকের শাখার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নারায়ণগঞ্জের ৯৯, বিবি রোডে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড ৩৬তম শাখার কার্যক্রম সম্প্রতি শুরু হয়েছে। শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাকছুদুর রহমান। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রফিকুল ইসলাম। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক দিলওয়ার হোসেন ভূঁইয়াসহ এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।