নারায়ণগঞ্জ ও পাকুন্দিয়ায় নির্বাচনে ব্যাংক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ও কুমিল্লার পাকুন্দিয়া পৌরসভার উপনির্বাচনের দিন সংশ্লিষ্ট এলাকায় সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে গতকাল সোমবার ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩০ অক্টোবর রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে সিটি করপোরেশন এলাকার ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে এ দিন এলাকার সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে।একইভাবে পৃথক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ২৭ অক্টোবর বৃহস্পতিবার পাকুন্দিয়া পৌরসভার উপনির্বাচন। নির্বাচন উপলক্ষে পৌর এলাকার ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ওই দিন এলাকার সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ থাকবে।বাংলাদেশ ব্যাংকের এই নির্দেশনা দুটি ইতিমধ্যে দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।