নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে গ্যাস-সংকট সমাধানের দাবি শিল্পমালিকদের
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ শিল্প মালিক সম্মিলিত পরিষদ এ দুটি শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্নভাবে ও পূর্ণ প্রেসারে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে।রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে গত বুধবার এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানায়। এ ব্যাপারে সংগঠনটি সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক হারুন-উর-রশিদ। এ সময় সংগঠনের অন্য নেতারাও উপস্থিত ছিলেন।হারুন-উর-রশিদ বলেন, নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী ও এর আশপাশের এলাকা এবং মুন্সিগঞ্জের মুক্তারপুর শিল্প এলাকায় দেড় মাস ধরে গ্যাসের তীব্র সংকট চলছে। তাই এসব এলাকার শিল্প-কারখানাগুলো প্রতিদিন গড়ে ১৮ ঘণ্টা বন্ধ রাখতে হচ্ছে। এতে প্রায় ৫০০ কারখানা বন্ধ, পাঁচ লক্ষাধিক শ্রমিক-কর্মচারীর বেকার কোটি কোটি টাকার রপ্তানি আদেশ হাতছাড়া হতে চলেছে বলে তিনি উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।