নারায়ণগঞ্জে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের অষ্টম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মালিকানাধীন ব্রোকার প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের (আইডিএলসি-এসএল) অষ্টম শাখা খোলা হয়েছে।আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ খান সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দীন এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের মার্চেন্ট ব্যাংকিংয়ের প্রধান মো. মনিরুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আইডিএলসি-এসএল খুচরা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্রোকারেজ সেবা প্রদান করছে। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) করপোরেট সদস্য এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) পূর্ণাঙ্গ সদস্য। বিজ্ঞপ্তি।