নারায়ণগঞ্জে আরএফএলের ‘বেস্ট বাই’ বিক্রয়কেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহস্থালিতে ব্যবহার্য প্লাস্টিক পণ্য, কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান রংপুর ফাউন্ড্রি লিমিটেড (আরএফএল) নারায়ণগঞ্জের ১৪৮ বিবি রোডে একটি ‘বেস্ট বাই আউটলেট’ বা বিক্রয়কেন্দ্র খুলেছে। বিক্রয়কেন্দ্রটিতে প্রায় দুই হাজার ধরনের পণ্যসামগ্রী রয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে আরএফএলের পরিচালক আরএন পল, প্রধান পরিচালন কর্মকর্তা (বেস্ট বাই) নবনুর ইসলাম খান, সহকারী মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) আল্লামা মুর্শিদ মুনিম, বিক্রয় ব্যবস্থাপক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, ক্রেতাদের চাহিদার পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালু করা হয়েছে। এর ফলে তাঁরা নির্ধারিত মূল্যে আরএফএলের পণ্যসামগ্রী কিনতে পারবেন। বিজ্ঞপ্তি।