নারায়ণগঞ্জে আড়ং পণ্যের প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের টানবাজারের এস এম মালেহ্ রোড এলাকায় আড়ং পণ্যের এক প্রদর্শনী গত শুক্রবার শুরু হয়েছে। যা আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলবে।আড়ং পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠান আয়েশা আবেদ ফাউন্ডেশন এ প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীটির উদ্বোধন করেন আয়েশা আবেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক নাজনীন সুলতানা বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আয়েশা আবেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক হিমাংশু চক্রবর্তী, সহকারী ব্যবস্থাপক মো. গিয়াসউদ্দিন ও ব্র্যাকের জেলা প্রতিনিধি সরকার হাসান ওয়াইজ।