নারায়ণগঞ্জে ইবিএলের শাখা চালু হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র টানবাজারে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ৪৯তম শাখা চালু করা হয়েছে। অনলাইন সুবিধাসমৃদ্ধ এ শাখাটিতে গ্রাহকেরা এসএমই ঋণসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাবেন। ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার গত বুধবার ব্যাংকের এ নতুন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা, এসএমই ব্যবসাপ্রধান খোরশেদ আলম, মাঝারি ব্যবসাপ্রধান আহমেদ রশিদ জয়, প্রশাসন ও নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) আবদুস সালাম, বিপণন ও ব্র্যান্ড-প্রধান জিয়াউল করিম এবং বিপণন ব্যবস্থাপকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।দেশব্যাপী ব্যাংকিং সেবা নেটওয়ার্ক বিস্তারের লক্ষ্যে চলতি বছরে ইবিএল দেশের বিভিন্ন স্থানে মোট ১০টি নতুন শাখা চালু করেছে। বিজ্ঞপ্তি।