নারায়ণগঞ্জে এনসিসি ব্যাংকের ৬৬তম শাখা উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন থেকেই অনলাইন সুবিধা নিয়ে বন্দরনগর নারায়ণগঞ্জে এনসিসি ব্যাংক লিমিটেডের ৬৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান ইয়াকুব আলী গতকাল সোমবার শাখাটির উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাংসদ মো. হারুনুর রশীদ, পরিচালক নূরুন নেওয়াজ, খায়রুল আলম চাকলাদার ও এম এ কাশেম।অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ। এ ছাড়া ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ কে মো. সিদ্দিকসহ ঊর্ধ্বতন নির্বাহী এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।