নারায়ণগঞ্জে ক্রাউন সিমেন্টের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমআই সিমেন্ট ফ্যাক্টরির (ক্রাউন সিমেন্ট) ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সিমেন্ট ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।নারায়ণগঞ্জ ক্লাবের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় এমআই সিমেন্ট ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মো. খবিরউদ্দিন মোল্লা, অর্থ ও বিপণন পরিচালক আলমগীর কবির, পরিচালন পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু, বিপণন ও বিক্রয় উপমহাব্যবস্থাপক মো. সাহিদুর রহমান, ব্যবস্থাপক (কাস্টমার কেয়ার) শৈবাল সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের ২৭০ জন ব্যবসায়ী অংশ নেন। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।