নারায়ণগঞ্জে জনতা ব্যাংকের শাখা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাটপট্টি বাজারের জালকুড়িতে গতকাল বৃহস্পতিবার জনতা ব্যাংক লিমিটেডের ৮৮১তম শাখার উদ্বোধন করা হয়েছে।শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল কায়সার, ব্যাংকের পরিচালক মো. দবির উদ্দিন আহমেদ, আর এম দেবনাথ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আমিনুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুস সালাম, মহাব্যবস্থাপক মো. মহসিন মিয়া ও মো. সিরাজুল ইসলাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।