নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের ব্যতিক্রমী পয়লা বৈশাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্পনগরের রপ্তানিমুখী পোশাকশিল্প প্রতিষ্ঠান প্যানটেক্স ড্রেসেস লিমিটেড ও স্টারলেট নিটওয়্যার লিমিটড তাদের ছয় হাজার শ্রমিককে নিয়ে পয়লা বৈশাখে দিনব্যাপী এক ব্যতিক্রমধর্মী আনন্দ উৎসবের আয়োজন করে।কাশিপুরে আয়োজিত এ অনুষ্ঠানে শ্রমিকদের জন্য মঞ্চনাটক, সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, প্রতিযোগিতা ও র্যাফল ড্রর আয়োজন করা হয়। র্যাফল ড্রতে ছয়জন শ্রমিক তিনটি ফ্রিজ ও তিনটি রঙিন টেলিভিশন পান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ হাতেম। এতে আরও উপস্থিত ছিলেন প্যানটেক্স ড্রেসেসের এমডি ইব্রাহিম খলিল ও স্টারলেট লিমিটেডের এমডি আনোয়ার হোসেন।