নারায়ণগঞ্জে বসবাসের দুর্বলতা বিষয়ে সমীক্ষা প্রতিবেদন প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শহরাঞ্চলে দারিদ্র্য একটি জটিল ও বহুমুখী সমস্যা, যেখানে অবকাঠামোগত দুর্বলতা, ঋণ ও আর্থিক সেবা প্রাপ্তির দোদুল্যমানতা এবং অপর্যাপ্ত নিরাপত্তা ইত্যাদি দৃশ্যমান। বিভিন্ন ওয়ার্ডসহ গোটা নারায়ণগঞ্জ শহরেও এসব ক্ষেত্রে কম-বেশি বঞ্চনা রয়েছে।’‘পুওর সেটেলমেন্ট ইন নারায়ণঞ্জ’ বা ‘নারায়ণগঞ্জে বসবাসের দুর্বলতা’ শীর্ষক একটি সমীক্ষা প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ‘নগর অংশীদারিত্বে দারিদ্র্য বিমোচন’ (ইউপিপিআর) শীর্ষক প্রকল্পের আওতায় এই সমীক্ষা চালানো হয়। যুক্তরাজ্যের সরকারি সংস্থা ডিএফআইডির অর্থায়নে ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ব্যবস্থাপনায় স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। দেশের ২৯টি শহর-নগরে বর্তমানে এই প্রকল্পের জরিপ চলছে। গতকাল রোববার নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান, নারায়ণগঞ্জের পৌর মেয়র সেলিনা হায়াত আইভী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সাংসদ এস এম আকরাম, ইউএনডিপির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রবার্ট জুহ্ক্যাম, নগর বিশেষজ্ঞ আশিকুর রহমান, ইউপিপিআরের জাতীয় প্রকল্প পরিচালক আলী আহমেদ, কর্মসূচি ব্যবস্থাপক রিচার্ড গিয়ার, সিইউএসের নূরুল ইসলাম নাজেম, নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন।