নারায়ণগঞ্জে রাজস্ব বোর্ডের তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্ষিক আয়কর বিবরণী জমা নিতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সম্প্রতি রাজস্ব বিভাগের উদ্যোগে এক স্পট অ্যাসেসমেন্ট বা তাৎক্ষণিক মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।এই কার্যক্রমে সাড়া দিয়ে ৪০০ জন করদাতা আয়কর রিটার্ন জমা এবং সাড়ে ১৩ লাখ টাকার কর দেন।এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য এম এ কাদের সরকার। নারায়ণগঞ্জ অঞ্চলের কমিশনার আতিয়ান নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা। কাদের সরকার বলেন, ‘আজকে আমরা সবাই যদি করদাতা হতাম, তাহলে রাজস্ব আয় থেকে ২৫ হাজার কোটি টাকা সরবরাহ করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হতো।’