নারায়ণগঞ্জে সোনালী ব্যাংকের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংক লিমিটেডের নারায়ণগঞ্জের করপোরেট শাখা ও প্রিন্সিপাল অফিস এবং নরসিংদী ও মুন্সিগঞ্জের শাখাগুলোর ব্যবস্থাপকদের নিয়ে সম্প্রতি এক ব্যবসায়িক মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের ঢাকা বিভাগের মহাব্যবস্থাপক মীর মহিদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবীর। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ুন ও উপব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তি।