নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ইউসিবির ৯৩তম শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ৯৩তম শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান এম এ সবুর এই শাখার উদ্বাধন করেন। এ সময় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ কালাম, ব্যবস্থাপনা পরিচালক এম শাহজাহান ভূঁইয়া এসইভিপি ও কোম্পানি সচিব এম এম রফিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া বিকেএমইএর সভাপতি ফজলুল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি সেলিম ওসমান, সাবেক সাংসদ শামীম ওসমান এবং ডাচ্-বাংলা চেম্বার্স অব কমার্সের সভাপতি মাসুদ আহমেদ চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।